রামুর রশিদনগর এলাকা থেকে রবি আলম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার
নুর মুহাম্মদ, কক্সবাজার:
রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের স্বপ্নতরী পার্ক এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া যুবকের নাম রবি আলম। তিনি স্বপ্নতরী পার্ক এলাকার গোলাপজান পাড়ার শামশুল আলমের ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় জনসাধারণ লাশটি দেখতে পেয়ে রামু থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে লাশের শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন দেখা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রশিদ নগর ইউনিয়নে থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক।