সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ ও ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে এক ব্যক্তির জমি দখল চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আদালতের নিষেধাজ্ঞা অমান্য কওে বান্দরবান জেলার লামা উপজেলায় জমি জবর দখল অপচেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ মোহাং হাছন আলীরা বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ ও ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে এ জমি জবর দখরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নাজেমুল ইসলামরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাইতং ইউনিয়নের নয়পাড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবর দখল চেষ্টাকারীদের হটিয়ে দেন। অভিযুক্ত মোহাং হাছন আলী ফাইতং ইউনিয়নের বটতলীঘোনার বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখল ও শান্তি ভঙ্গ চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, লামা উপজেলার ৩০৭ নম্বর ফাইতং মৌজার ৮৪ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ১২৭২, ১২৭৩ ও ১২৭৪ দাগের অংশবিশেষ সহ প্রায় ৪ কানি প্রথম শ্রেণির জমি দীর্ঘ ৬৫ বছর ধরে এ কে খান ভোগদখল করে আসছেন। পরবর্তী সময়ে এ কে খান ও অন্যান্য ওয়ারিশের কাছ থেকে বৈধভাবে খরিদসূত্রে নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলামরা জমিটির মালিকানা লাভ করেন। বর্তমানে তাঁরা প্রায় আড়াই কানি জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলেও আছেন। তবে প্রতিপক্ষ মোহাং হাছন আলীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে বান্দরবান পার্বত্য জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলাও করেন মোহাং হাছন আলী। এ মামলার প্রেক্ষিতে ১ ও ২ নম্বর বিবাদী মামলার জবাব না দেওয়ায় সংশ্লিষ্ট জমিতে শান্তিভঙ্গ হয়, এমন কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু এরই মধ্যে আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে মোহাং হাছন আলীরা গত শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের সময় মাদ্রাসার শিক্ষার্থী ও লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করেন। পরে ধ্বংসাতœক কর্মকান্ডের মাধ্যমে জবর দখলের চেষ্টা চালান। এতে বাধা দিলে নাজেমুল ইসলামদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ তুলে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন মোহাং হাছন আলীরা।

জমির মালিক দাবিদার নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলাম এক সুরে বলেন, সম্প্রতি এ কে খানকে জমি কেনার জন্য প্রস্তাব দেন মোহাং হাছন আলী। কিন্তু কম মূল্যে প্রস্তাব দেওয়ায এ কে খান জমি মোহাং হাছন আলীকে বিক্রি করেননি। পরবর্তীতে আমারা উচিৎ মূল্য পরিশোধ করলে এ কে খান ও তার ওয়ারিশরা আমাদের কাছে জমি বিক্রি করেন। এতে মোহাং হাছন আলী ক্ষিপ্ত হয়ে জোর পূর্বক জবর দখল করার চেষ্টা শুরু করেন। আমরা সম্পূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কোনো বাড়াবাড়ি বা সংঘাতে জড়াইনি। অথচ প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশিশক্তির জোরে জমি দখল ও নানাভাবে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এর প্রতিকার চাই।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, এ কে খান দীর্ঘদিন ধরে ওই জমির মালিক হিসেবে পরিচিত। বৈধ দলিলের মাধ্যমে তাঁর ওয়ারিশরা জমি নাজেমুল ইসলাম ও রিয়াদুল ইসলামদের কাছে বিক্রি করেন। হঠাৎ করে মোহাং হাছন আলী ও তাঁর পক্ষের লোকজন প্রভাব খাটিয়ে ওই জমিতে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোহাং হাছন আলী বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। মূলত বহু আগে আমার বাবা মূল মালিক থেকে ৬০ শতক জমি ক্রয় করেন। বাবা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক হই। জমিতে পিলার ও ইট রয়েছে। শুক্রবার আমরা এসব দেখাশুনা করতে গেলে নাজেমুল ইসলামরা আমাাদের লাঞ্চিত করেন।

এদিকে এ কে খান’র জমি নিয়ে বিরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনী পদক্ষেপ নেন বলে জানান ফাইতং পুলিশ ক্যাম্প ইনচার্জ হিমেল রায়। তিনি বলেন, কেউ শান্তি ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি