শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাউখালীর মিতিঙ্গাছড়ি ব্রীজের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ব্রীজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ ও পাইচিমং মারমা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুল মোতালেবসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিতিঙ্গাছড়ি ব্রীজটি উদ্বোধনের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকার মানুষের দৈনন্দিন চলাচল সহজতর হওয়ার পাশাপাশি স্থানীয় আর্থসামাজিক উন্নয়নেও ব্রীজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বাস্তবায়নে: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

ক্যাটাগরি