বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

সরকারি মাতামুহুরী কলেজে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের উদ্যোগে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের কনফারেন্স ভবনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম। বিশেষ অতিথি ছিলেন কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহিদ দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামশুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম খাঁ, অধ্যাপক আব্দুর রহিম এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ক্যাটাগরি