শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের আহ্বানে বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা বান্দরবান জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বান্দরবানে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকেও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মনজুর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর গনি বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নবগঠিত বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. আতিকুর রহমান আজাদ, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফর উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক নুরুল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকী।

অনুষ্ঠানে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আবুল বশর ছিদ্দিকীকে সভাপতি এবং ওবাইদুল হককে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মোজাম্মেল হক, সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাটাগরি