মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

নাছিরাবাদে বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নাছিরাবাদ এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কান্তা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ক্যাটাগরি