ফুলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে তানিম আহমেদ শাওন
ময়মনসিংহের ফুলপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ৮ দফা বাস্তবায়নের দাবিতে লগি-বইঠা হাতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওনের নেতৃত্বে পৌরসভার কোর্ট বিল্ডিং এলাকা থেকে গোলচত্বর পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, একই দিন ভোর ৬টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক মানিকের নেতৃত্বে উপজেলার রূপসী-বালিয়া প্রধান সড়কে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে ঝটিকা মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।