শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

দীঘিনালায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আল মাহমুদ ওরফে বাবু (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দীঘিনালা ডিগ্রি কলেজের সামনের হলুদ চত্বর এলাকার পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ আল মাহমুদ ওরফে বাবু দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ জমির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে সবুজ পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দীঘিনালা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ০৪, তারিখ ২৫ নভেম্বর ২০২৬।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মামলাটির তদন্তভার উপপরিদর্শক (এসআই) প্রাণতোষ বনিকের ওপর অর্পণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি