শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, চোলাইমদসহ গ্রেফতার ৭।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উত্তম কুমার মল্লিক (৫৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও সিদুল দাশ (৩৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. খাইরুল ইসলাম (৩৪) এবং বেসামাল অবস্থায় রুপদা চাকমা (৫৬) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জসিম (৩২) ও মো. আশিক (২২) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাতজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি