ফুলপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন, স্বপদে পুনর্বহালের দাবি
ময়মনসিংহের ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকারের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রধান শিক্ষক দুলাল সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কোনো ধরনের অপপ্রচার কিংবা মব সৃষ্টির মাধ্যমে একজন শিক্ষকের সম্মানহানি করা উচিত নয়।
এ সময় বক্তারা প্রধান শিক্ষক দুলাল সরকারকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি তাঁকে ঘিরে মব সৃষ্টির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান, মো. হায়াতুল্লাহ, মো. গোলাম মোস্তফা, মো. রহমত উল্লাহ, তাসিন খান, রবিন তালুকদার ও মোছা. বৈশাখী প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ জরুরি।