বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

আলীকদমে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল সাজুর

বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় সাজু চক্রবর্তী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে উপজেলার শিবাতলী পাড়া এলাকায় একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জের নির্দেশে সরকারি জরুরি ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে মোটরসাইকেলে করে বের হন কনস্টেবল সাজু চক্রবর্তী। তাঁর সঙ্গে প্রয়োজনীয় সরকারি কাগজপত্র ও হুকুমনামা ছিল। দায়িত্ব পালন করতে গিয়ে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শিবাতলী পাড়া সড়কে পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর সঙ্গে থাকা সরকারি কাগজপত্র ও হুকুমনামার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এক পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে

ক্যাটাগরি