শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন শিলছড়ির অসুস্থ মোস্তফা মিয়া

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার বাসিন্দা মো. মোস্তফা মিয়া (পিতা: মৃত শফি মিয়া) দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাঁর। উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ মোস্তফা মিয়া চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েছেন। তাঁর লিভার সিরোসিসসহ হৃদ্‌যন্ত্রের জটিলতা রয়েছে। জীবন রক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। পাশাপাশি ক্যানসারের ঝুঁকি নিয়েও উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।

চট্টগ্রামে চিকিৎসক ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন মোস্তফা মিয়া। তবে দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন তিনি।

বর্তমানে পাঁচটি রিং স্থাপনের পরও শারীরিক সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না মোস্তফা মিয়া। কোনো ধরনের ভারী কাজ করা তো দূরের কথা, স্বাভাবিক কাজকর্ম করতেও তাঁকে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে। অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে জীবিকা নির্বাহ করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া ও জীবন রক্ষার জন্য সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, প্রবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত মানবিক হৃদয়ের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
একটু সহযোগিতা হয়তো মোস্তফা মিয়ার চিকিৎসার পথকে সহজ করে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। তাই যার যার সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

মানবিক সহায়তাই হতে পারে অসুস্থ মোস্তফা মিয়ার বেঁচে থাকার নতুন আশার আলো।
যোগাযোগ ও বিকাশ নাম্বার মোস্তফা 01851394002 ,,

ক্যাটাগরি