খুলনার আড়ংঘাটায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
খুলনার আড়ংঘাটা এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি বর্তমানে খুলনার বৈকালী এলাকায় বসবাস করতেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেন।
এ ঘটনায় যুবকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং তাঁর পরিচয় শনাক্তে পুলিশ ও সিআইডি তদন্ত চালিয়ে যাচ্ছে।