বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

উখিয়ার বাঁশঝাড়ে মিলল ২টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে স্থানীয় মো. আলমগীরের বাড়ির পেছনে একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ক্যাটাগরি