বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

পালংখালীতে গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে এসআরবি-১৫, সিপিসি-২-এর একটি দল পালংখালীর বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) ও আবু তাহের (৩৫)। একই ঘটনায় পালংখালী বিওপি, ৬৪ বিজিবির সঙ্গে যৌথ অভিযানে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ জানায়, গত ১১ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী বাজার এলাকায় স্থানীয় বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

ক্যাটাগরি