বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সরওয়ার কাজলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রামুতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গত রাতে তাকে গ্রেফতার করা হয়।

ক্যাটাগরি