বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

উখিয়া ভূমি অফিসের নাইট গার্ড কাজলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের নাইট গার্ড কাজলের বিরুদ্ধে নথিপত্রে অনিয়ম, রেকর্ডরুমের কাগজপত্রের পাতা ছেঁড়া ও নথি পরিবর্তনের মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। পাশাপাশি তার সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগকারীদের দাবি, সীমিত আয়ের চাকরির সঙ্গে সামঞ্জস্যহীনভাবে তার বিপুল সম্পদ ও কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বর্তমানে ভূমি অফিসে তার দায়িত্বের অবস্থান এবং অফিসের কাজে কোনো ধরনের প্রভাব রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, রেকর্ডরুমের নথিপত্র পরীক্ষা, সম্পদের বৈধ উৎস অনুসন্ধান এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

ক্যাটাগরি