মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

শেখ তৈয়ব, খুলনা।

খুলনার ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান নিহত হয়েছেন।

সোমবার, ৫ অক্টোবর ২০২৬ রাত ৮টার দিকে শিরোমণি থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তিনি।

পরে ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে খুলনার দিকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ফজলুর রহমান।

ঘটনাটি দেখতে পেয়ে এক সিএনজি চালক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

আশপাশের লোকজনের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করে নিজ সিএনজিতে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজলুর রহমানের বয়স ৫০ বছর। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং সিআইডিতে কর্মরত ছিলেন।

তার পিতার নাম আবু তালেব খান,তিনি যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা।

ঘটনার পর দুর্ঘটনার কারণ ও মালবাহী ট্রাকটির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

ক্যাটাগরি