মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয়।

মো জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার কমিটির প্রস্তুতকৃত গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর এলাকার লুমিনাস জোন রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংস্কারকৃত গঠনতন্ত্র হস্তান্তর করা হয়।

গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য সচিব এম. বাবুল এবং সদস্য আব্দুল হাই খোকন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের কাছে গঠনতন্ত্রটি হস্তান্তর করেন।

এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রেসক্লাবের পক্ষ থেকে গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

তারা বলেন, গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য সচিব এম. বাবুল এবং সদস্য আব্দুল হাই খোকন নির্ধারিত সময়ের আগেই একটি পূর্ণাঙ্গ ও কার্যকর গঠনতন্ত্র প্রণয়ন করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এজন্য তারা কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা আরও বলেন, একটি সংগঠনের সুশৃঙ্খল পরিচালনা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি সুসংগঠিত গঠনতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন গঠনতন্ত্রের মাধ্যমে কাপ্তাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কাপ্তাই প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি