টেকনাফে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ১৪ লাখ ট্যাবলেট বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।