শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ৬।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি, মাদকসেবী ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মো. মাসুম রহমান (২৭) ও উচ্ছাস দাশ (২৪)কে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া মো. মাসুম রহমানের বিরুদ্ধে জিআর সাজা পরোয়ানা মুলতবি থাকায় তাকে ওই পরোয়ানামূলেও গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যদিকে, দীপক দাস (৫৫) ও তোতা মিয়া (২২)কে মাদক কারবারের অভিযোগে এবং মো. ইমন হোসেন (২০)কে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি