শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে জার্মান হোমিও সেন্টারের উদ্বোধন

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে জার্মান হোমিও সেন্টার এর  শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সের নিচ তলায় ফিতা কেটে মিষ্টি মুখের মাধ্যমে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।  

এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কক্সবাজার মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিউল হক জিহাদি। 

এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্টাতা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, ইসলামী আলোচক এনামুল হক ইসলামাবাদী, হাসেমিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফিজুর রহমান মাদানি, রঙিখালী ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মৌলানা ফোরকান আহমদ, সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতির সভাপতি জমির উদ্দীন ও জার্মান হোমিও সেন্টারের চিকিৎসক মোঃ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, এম ইসলাম হোমিওপ্যাথিক কলেজ অধ্যক্ষ শওকতুর রহমান, আরবী প্রভাষক সরওয়ার কামাল, প্রবীণ মুরব্বী নজির আহমদ, হোমিও চিকিৎসক রমিজ উদ্দিন নুরী, ব্যবসায়ী তৈয়ব তাহের ও যুবনেতা আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়- ওই প্রতিষ্ঠানে নিয়মিত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ জন চিকিৎসক রোগী দেখবেন। এছাড়া  অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারাইজড পদ্ধতিতে হোমিও প্যাথি চিকিৎসা দেয়া, প্রয়োজনে বোর্ড গঠনের মাধ্যমে জটিল ও পুরাতন রোগীর চিকিৎসা দেয়া হবে এবং শুধুই মেডিসিনাল থেরাপির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নাকের পলিপাস-পাইলসসহ নানা রোগের চিকিৎসা দেয়া হবে।

ক্যাটাগরি