শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।

সোমবার (৩১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

শিক্ষক শাহজালাল মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল করিম উজ্জ্ল, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফাহমিদা ইয়াছমিন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামসুল হুদাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক, এবং চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিরা জেলা পর্যায়ে ঈদগাঁও উপজেলার প্রতিনিধিত্ব করবেন।

ক্যাটাগরি