বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

তারেক রহমানের খুলনা সফরের আগের রাতে যুবককে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

মারুফ চৌধুরী পমিন খুলনা সিটি রিপোর্টার।

রাত পোহালেই খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগের রাতেই নগরের বিডিবিএল ভবনের পেছনে মো. বেলাল নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তিন থেকে চারজন যুবক বিডিবিএল ভবনের পেছনে বেলালকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এক পথচারী তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলালের বুক ও পেটসহ শরীরের অন্তত তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কারা এবং কী কারণে বেলালের ওপর এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

থানা-পুলিশের তদন্তের পর হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ক্যাটাগরি