রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রামুর জোয়ারিয়ানালা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক মিয়া আটক

নুর মুহাম্মদ,কক্সবাজার:
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিক মিয়াকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের রামু থানা পুলিশ।

গ্রেপ্তার মো. রফিক মিয়া রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

শুক্রবার রাতে এসআই আনোয়ারের নেতৃত্বে রামু থানা পুলিশের একটি দল জোয়ারিয়ানালা ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রফিক মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি