রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জননেতা দীপন তালুকদার দিপুকে সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা বিএনপি।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) কাউখালী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জননেতা দীপন তালুকদার দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য জননেতা পাইচিং মং মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে রাঙামাটি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাটাগরি