বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ঈদগাঁওয়ে মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গোমাতলী মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্টানের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও প্রতিটি শ্রেনীতে প্রথম স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করে উৎসাহ করা হয়।

১ আগষ্ট ( শনিবার) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ সভাপতিত্ব করেন সুপার মাওলানা নুরুল কবির।

সহকারী শিক্ষক মোঃ সেলিম উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য হান্নান মিয়া, মোঃ শাহজান, আফরোজা আক্তার, আমির মোহাম্মদ, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং সহ সুপার মাওলানা মোঃ ইউনুছ, মিজানুর রহমান ও অভিভাবক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়াও সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়।
শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এসবের দিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেয়া হয় অভিভাবকদের।

এসময় সহকারী শিক্ষক মাওলানা আজিম উদ্দীন, মাওঃ ওবাইদুর রহমান, উম্মে সালমা, কামরুন্নাহার, সাদিয়া সোলতানা, ছালেহা পারভিন, রোকসানা আক্তার, বেলাল উদ্দিন, নুরুল হোসাইনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে মাদ্রাসার সুপার মাওঃ নুরুল কবির দেশের সার্বিক কল্যাণ ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রতিষ্টানটিতে বিগত ২০২৫ সালে সরকারি বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেনীতে ৩ জন ও ৮ ম শ্রেনীতে ৮জন বৃত্তি লাভ করেন। এছাড়া দাখিলে ৮ জন এ প্লাস অর্জন করে প্রতিবছর তারই ধারাবাহিকতা অর্জন করে আসছেন।

ক্যাটাগরি