বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আলীকদমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

হাবিবুর রশিদ হিমন, আলীকদম প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বান্দরবান জেলা পরিষদের উদ্যোগ ও আয়োজনে ১নং আলীকদম সদর ইউনিয়নের পান বাজারস্থ জেলা পরিষদ রেস্টহাউজ প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি অফিসার ও ১নং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন।

​এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জনাব লেলিন চাকমা, বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক জনাব লিটন দেবনাথ, স্থানীয় কৃষক ও সংবাদকর্মীবৃন্দ।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের চারা বিতরণ কর্মসূচি পার্বত্য অঞ্চলের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো কার্যক্রমটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ক্যাটাগরি