শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বিজয়নগরে বিনা কারণে রাজমিস্ত্রি শ্রমিকদের ওপর হামলার বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভবন নির্মাণের কাজ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই রাজমিস্ত্রি ও এক হেলপার। এ ঘটনায় আহত শ্রমিক মোঃ সুমন মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের হাজীবাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সুমন মিয়ার অভিযোগ, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হেলাল মিয়া ওরফে মালুমিয়া এবং মোহাম্মদ আব্দুল হাকিম তাঁদের ওপর হামলা চালান। পরে আবারও ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

আহত শ্রমিকদের দাবি, তাঁরা কোনো বিরোধের সঙ্গে জড়িত নন; জীবিকার তাগিদে কাজ করতে গিয়েই হামলার শিকার হয়েছেন। ঘটনার পর তাঁরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কাজ থেকে মূল বিষয়টি জানার জন্য তাদের মোটো ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

ক্যাটাগরি