কাতালগঞ্জ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি সম্পন্ন
চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাতালগঞ্জ ওয়ার্ডের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও প্রতিরোধে ওষুধ ছিটানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কাতালগঞ্জ এলাকার ডেকোরেশন গলি, মসজিদ লেইন সোসাইটি, আব্দুল হামিদ রোড এবং মির্জাখালের উভয় পাশে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে মশা নিধন এবং প্রতিরোধমূলক ওষুধ ছিটানো হয়।
কাতালগঞ্জ ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ওয়ার্ডের সভাপতি রাশেদুল ইসলাম, মসজিদ লেইন সোসাইটির সভাপতি আব্দুল হামিদ, সেক্রেটারি ইমদাদ বাচ্চু, এনামুল হক, আব্দুল কাদের, সৈয়দ আব্দুল্লাহ, সালাউদ্দীন, কামরুল হায়দার চৌধুরী, তাসলিমা উদ্দীন, মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, মোহাম্মদ শরিফ, মোহাম্মদ জনি, তৌহিদুল আনোয়ার ও আমানুল্লাহ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচির মাধ্যমে এলাকায় ডেঙ্গুর প্রকোপ কমানো, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।