শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাউখালীতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ঘাগড়া, সুগারমিল, আর্দগ্রাম, নাইল্যাছড়ি, ঘিলাছড়ি, বেতছড়ি ও উপজেলা সদরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক মুহাম্মাদ আব্দুল আলীম, কাউখালী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, উপজেলা সেক্রেটারি ডা. মোহাম্মদ ইকবাল, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ শহিদুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সহায়তা বিতরণকালে জেলা আমীর অধ্যাপক মুহাম্মাদ আব্দুল আলীম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ইসলামী দায়িত্ব। তিনি জানান, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি