বন্যাদুর্গত মানুষের পাশে এমপি সাচিং প্রু জেরী, লামায় শুকনা খাবার বিতরণ
নজরুল ইসলাম, লামা (বান্দরবান)
বান্দরবানের লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পরিদর্শনে এসেছেন ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শনিবার লামা উপজেলা পরিষদ হলরুমে বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য আবু তাহের মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বন্যাদুর্গত মানুষের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।