শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

বন্যায় পানিবন্দি মানুষের মাঝে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের খাবার বিতরণ

নজরুল ইসলাম,লামা (বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রেজাউল খান, উপজেলা সদস্য হান্নানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্র ফেডারেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দুর্গত এলাকায় আরও ব্যাপক পরিসরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।

ক্যাটাগরি