সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ভোলাহাটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শুভ উদ্বোধন

এম.এস.আই শরীফ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলার নেকজান বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

লার্নিং অ্যাকসিলারেশন সেকেন্ডারি এডুকেশন (লেইস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির তত্ত্বাবধান করেন নেকজান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পাখি।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং বৃক্ষরোপণে আগ্রহ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাটাগরি