শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পুলিশ সপ্তাহ ২০২৬: অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের গৌরবোজ্জ্বল সাফল্য

অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত মূল্যায়নে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে “ক” গ্রুপে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পাশাপাশি ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে একই গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছে তারা।

সোমবার (১২ মে ২০২৬) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোঃ আলী হোসেন ফকির এর কাছ থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মোঃ মাসুদ আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।

এ অর্জনের জন্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ক্যাটাগরি