শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল গুরুতর অসুস্থ, দোয়া কামনা

রামু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সোহেল সরওয়ার কাজল গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে রামুর উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সোহেল সরওয়ার কাজলের অসুস্থতার সংবাদে বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সকলের কাছে তাঁর আশু সুস্থতা ও সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

ক্যাটাগরি