বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সিএমপি অধ্যাদেশে দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নাঈমুর রহমান ও এসআই মনছুর খাল্লাজ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে মোঃ আনোয়ার হোসেন (২২) ও মোঃ হাসান (২৮) নামের দুই যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সেখানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় পুলিশ তাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের পিতার নাম মোঃ আবু তাহের এবং মাতার নাম আমেনা বেগম। তার বাড়ি চট্টগ্রাম জেলার বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায়। অপরদিকে হাসানের পিতার নাম আলমগীর ও মাতার নাম মনোয়ারা বেগম। তার বাড়ি ফেনী সদর থানার ফাজিলপুর এলাকার বেলা গাজীর বাড়ি।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-১৪২/২০২৬, ধারা ৮৮/১০৩ সিএমপিও মূলে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্যাটাগরি