রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মহানগর শাখার ৩৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণাকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গত ২ মে (শনিবার) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মোঃ রাফসান সামি’র স্বাক্ষরে দীর্ঘ ২৪ বছর পর মহানগর ছাত্রদলের অধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান শাখার কমিটিও অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— ময়মনসিংহ সরকারি নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ অব বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সিবিএসটি)।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক নেতাকর্মী মনে করছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়, ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।

তারা আরও আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও ছাত্রবান্ধব রাজনীতির নতুন ধারা সূচিত হবে।

ক্যাটাগরি