রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী

প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের মাঝে এমপি হাসনাত আব্দুল্লাহর লামা সফর

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) বাংলাদেশ জাতীয় সংসদের ২৫৪তম আসন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অনাড়ম্বর সফর করেছেন।

সফরকালে তিনি কোনো প্রকার প্রশাসনিক প্রোটোকল গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লামা বাজারের বিভিন্ন দোকান ও অলিগলি ঘুরে দেখেন। এসময় তাকে খুব সাধারণভাবে চলাফেরা করতে দেখা যায় এবং স্থানীয়দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কুশল বিনিময় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি বা জনসমাগম ছাড়াই নীরবে বাজার পরিদর্শন করেন। এমনকি কাউকে বিশেষ সাক্ষাৎ বা আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগও দেওয়া হয়নি বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে এ সফর নিয়ে কৌতূহল সৃষ্টি হলেও, সংসদ সদস্যের সাধারণ মানুষের মতো চলাফেরা অনেকের কাছে প্রশংসনীয় বলে মনে হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও, স্থানীয়রা মনে করছেন—এ ধরনের অনাড়ম্বর সফর জনপ্রতিনিধিদের জনগণের বাস্তব জীবনযাত্রা কাছ থেকে দেখার একটি ইতিবাচক উদ্যোগ হতে পারে

ক্যাটাগরি