ঈদগাঁও শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির জনপ্রিয় সভাপতি ওবাইদুর রহমান
সেলিম উদ্দীন,কক্সবাজার।
ওবাইদুর রহমান। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক ব্যবসায়ী পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তার বেড়ে ওঠা কর্মচঞ্চল পরিবেশে। বর্তমানে তিনি উপজেলার অন্যতম ব্যবসায়ী সংগঠন শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি পদে লড়ছেন।
গত ২০২২ সালের এ ব্যবসায়ী সমিতির বহু প্রতীক্ষিত নির্বাচনে ব্যবসায়ীদের বিপুল ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যবসায়ীদের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেচ্ছেন। গত ৩ বছরে নির্বাচিত হওয়ার পর থেকে শাহ ফকির বাজার ব্যবসায়ীদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যান। নির্বাচিত প্যানেলের প্রতিটি সদস্যকে নিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছেন।
ব্যবসায়ীদের বকেয়া টাকা পরিশোধ,বাজারের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার, অবৈধ ও ভেজাল পন্য ব্যবসায়ী মুক্ত করা ও বাৎসরিক সভা-সেমিনারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ব্যক্তিগতভাবেও তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেকে জড়িত রেখেছেন।
সদা হাস্যজ্জল ব্যক্তিটি ছোট বড় সকল ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করেন। ভবিষ্যৎ পরিকল্পনায় বাজারের ব্যবসায়ীদের সুস্থ-সুন্দর কর্মচঞ্চল ব্যবসায়ী পরিবেশ তৈরিতে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন।
ওবায়দুর রহমান নতুন প্রজন্মের ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় এক ব্যক্তিত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আবার শাহ ফকির বাজারে সফল ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে উপজেলার অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এটাই তার কাম্য।
নির্বাচিত হলে বাজারে শান্তি- শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে ওবায়দুর রহমান বলেন, বাজারের সার্বিক উন্নয়নে বর্তমান সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, উপজেলার প্রশাসন এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে গেলবার সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাবলিক গণ সৌচাগার স্থাপন ও পানি নিষ্কাশনের ড্রেন করেছেন। দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান।
তিনি বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী ৮ আগষ্ট নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
ওবাঈদুর রহমান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভিলিজার পাড়ার মরহুম বদর আমিন হেডম্যানের পুত্র ও শাহ ফকির বাজারের ২ বারের সহ সভাপতি ও পরবর্তীতে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।