রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

রমজানের শিক্ষা কাজে লাগানোই মুমিন জীবনের প্রকৃত সফলতা – অধ্যক্ষ হেলালী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কাজে লাগাতে পারলেই মুমিনদের প্রকৃত সফলতা অর্জিত হয়। তিনি বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ। এই মাসে সংযম, সহনশীলতা ও আল্লাহভীতির চর্চা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

২১ ফেব্রুয়ারি বিকালে সেগুনবান পাঠাগারে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতি-অন্যায় প্রতিরোধে তাকওয়াভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে শুদ্ধতা আনতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর ওমর ফারুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সেলিম পাটওয়ারী, মোহাম্মদ মুহিববুল্লাহ, মুবিনুল হক ও জাবেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম ও নৈতিকতার চর্চার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ক্যাটাগরি