সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

লামার ফাঁসিখালীতে ধানের শীষ প্রার্থী সাঁচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
অদ্য ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, শনিবার বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিখালী ইউনিয়নে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাঁচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু থোয়াইনু অং চৌধুরী, সাবেক সফল চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ ও সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকের হোসেন মজুমদার, সাবেক সফল চেয়ারম্যান, ফাঁসিখালী ইউনিয়ন এবং সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নমুখী রাজনীতির জন্য ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

ক্যাটাগরি