সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ০৩ জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/খালিদ হাসান তন্ময়, এএসআই/জয়নাল আবেদীন, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা হতে আসামী ০১। মোঃ জাকির হোসেন(৩৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-বিদ্যাকুট, বো মিস্ত্রীর বাড়ী, থানা-নবীনগর, জেলা-বি-বাড়িয়া, বর্তমানে-আসকার দিঘীর পাড়, দোস্ত মসজিদের সামনে, আবুল কালাম বাবুর্চীর বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ ইসমাইল(৪৫), পিতা-আবুল হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং-বায়েজী আবাসিক, আনোয়ারের বাড়ি, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৩। কাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, পিতা-কাজী মোহাম্মদ হাসেম, মাতা-লুৎফুন নেছা চৌদুরী, সাং-কাজী বাড়ী, সানমার হাইটেক্স গোল পাহাড়, চট্টেশ্বরী, ডাকঘর মেডিকেল, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামগনকে আটক করেন। আটকৃত আসামীরা কোতোয়ালী থানাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বর্ণিত আসামীদের নামে ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।