চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অ্যাডমিশন ফেয়ার ২০২৭’। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। চান্দগাঁও এলাকার অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের প্রতি অভিভাবকদের আস্থা ও সম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে এবং নতুন শিক্ষার্থীদের ভর্তিতে উৎসাহিত করার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে।
অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে নির্দিষ্ট কয়েকটি শ্রেণিতে ভর্তি ফির ওপর ভিন্ন ভিন্ন হারে বিশেষ ছাড়ের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। আয়োজনকে আকর্ষণীয় করতে রাখা হয়েছে জুনিয়র ও সিনিয়র সেকশনের পৃথক ইনফরমেশন ডেস্ক, স্টুডেন্ট অ্যাক্টিভিটি কর্নার এবং জুনিয়র শিক্ষার্থীদের জন্য গিফট কর্নার। শিক্ষার্থীরা অ্যাক্টিভিটি কর্নারে নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে। পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে অভিভাবকদের গাছের চারা উপহার দেওয়া এ ফেয়ারের অন্যতম বিশেষ আকর্ষণ।
অ্যাডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি তুলে ধরেন। এ সময় স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান ও কো-অর্ডিনটর গুলশান আক্তারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথম দিনেই স্কুল প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। নতুন শিক্ষাবর্ষে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে অভিভাবকদের অবহিত করার পাশাপাশি স্কুলের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখে।