চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলার সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে।
তিনি আরও বলেন, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।