পেকুয়ায় রিজার্ভ ভূমিতে অ*বৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধ করল বনবিভাগ
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে বনবিভাগের সংরক্ষিত রিজার্ভ ভূমিতে অ*বৈধভাবে স্থাপনা নির্মাণের অ’ভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে বনবিভাগ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল অ*ভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটং বনবিটের গর্জনীয়া পাড়ায় সাবেক ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) জাবের আহমদের ছেলে ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী মানিকের বি*রুদ্ধে বনবিভাগের সংরক্ষিত জায়গায় পাকা বাড়ি নির্মাণের অ*ভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে সেখানে নির্মাণকাজ চলছিল। বিষয়টি জানতে পেরে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেন ঘ*টনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।
তবে মানিকের পরিবারের দা*বি, নির্মাণাধীন জায়গাটি তাঁদের খতিয়ানভুক্ত জমি। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে বসবাস করে আসছেন। বনবিট কর্মকর্তা ঘ*টনাস্থলে গিয়ে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছেন। পাশাপাশি জমির প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে আগামীকাল বুধবার বনবিট কার্যালয়ে দেখা করতে বলেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। তাঁর আত্মীয় নিয়ানত উল্লাহ নির্মাণকাজের দেখভাল করছেন।
এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বিট কর্মকর্তাকে পাঠিয়ে নির্মাণকাজ ব’ন্ধ করা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে জায়গাটি বনবিভাগের প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বি*রুদ্ধে আইনগত ব্য’বস্থা নেওয়া হবে।