সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা মডেল থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি মোঃ রামিম (২১)-কে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, পতেঙ্গা চট্টগ্রামের যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রামিম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি মানিব্যাগ ও নগদ ২২৭ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি