মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

খুলনায় যুবদল নেতা বাদল গুলিবিদ্ধ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে

মারুফ চৌধুরী পমিন, খুলনা সিটি রিপোর্টার:

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি অহিদুল ইসলাম বাদল গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) চক্রাখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

ক্যাটাগরি