বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রামুর খুনিয়াপালংয়ে পাহাড়ের বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার ও পাইপ জব্দ

নুর মুহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে অবৈধভাবে পাহাড়ের বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খালের পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। অভিযানে রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কক্সবাজারের স্পেশাল ফোর্সের সদস্যরা অংশ নেন।

বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

ক্যাটাগরি