বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪

মো জয়নাল আবেদীন কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে অমীমাংসিত শালিস বৈঠকের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে কাপ্তাই থানাধীন ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় কাপ্তাই স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—
রকিবুল ইসলাম ভুবন, পিতা—হক সাহেব, সাং—শিল্প এলাকা (সমিল এরিয়া), কাপ্তাই।
মো. মোজাম্মেল হোসেন বাবু, পিতা—মো. শহিদ, সাং—শিল্প এলাকা (সমিল এরিয়া), কাপ্তাই।
আবু জাফর, পিতা—মৃত নুর ইসলাম, সাং—চিৎমরম মুসলিমপাড়া, থানা—চন্দ্রঘোনা।
আবু হানিফ লিটন (৪০), পিতা—মৃত নুর ইসলাম, সাং—মুসলিমপাড়া, থানা—চন্দ্রঘোনা।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত সিএনজিযোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে চারজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

যেভাবে ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে চিৎমরম মুসলিমপাড়ার নাছিমা আক্তার মোনার সঙ্গে বিলাইছড়ি উপজেলার ক্যাংড়াছড়ির ইসমাইল হোসেনের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ইসমাইল চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং স্ত্রীকে সেখানে নিয়ে যান। পরবর্তীতে নাছিমা আক্তারও একটি গার্মেন্টসে চাকরি নেন।

কিছুদিন পর দাম্পত্য জীবনে টিকটক করা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টির সমাধান হয়নি বলে জানা গেছে।

তৎক্ষণাৎ কাপ্তাই থানার মোবাইল ডিউটি অফিসার মনতাজ আলী ঘটনাস্থলে পৌঁছে টিম নিয়ে এ বিষয় নিয়ে পর্যালোচনা করে। এবং

প্রায় দুই মাস আগে কাপ্তাই জেটি বাজারের আব্দুল কাদেরের দোকান ‘কুলিং কর্নারে’ উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনার সময় ছেলের চাচাতো ভাই আব্দুল কাদের বারবার কথা বলায় বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি অমীমাংসিত অবস্থায় বৈঠক শেষ হয়।

এরপর গত মাসের ২০ তারিখেও একই বিষয় নিয়ে পুনরায় বৈঠক বসে। সেখানেও কথাবার্তার একপর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। পরবর্তীতে একই বিষয়ে আবারও শালিস বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, পূর্বের এসব শালিস বৈঠকের বিরোধ ও উত্তেজনার জের ধরেই বুধবার নতুন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পুলিশ
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসআই মনতাজ আলী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সাংবাদিক মো জয়নাল আবেদীন রাঙ্গামাটি কাপ্তাই ।

ক্যাটাগরি